সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগ, বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সংরক্ষিত বনভূমি দখলকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বনভূমি রক্ষায় বন বিভাগের ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা থাকলেও বাস্তবে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, বন বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে প্রভাবশালী ভূমিদস্যুদের যোগসাজশের কারণে বনভূমি দখলের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।