অলিখিত ফাইনালে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ
রাজশাহীর মাঠে শেষ ম্যাচটা ছিল একরকম অলিখিত ফাইনাল। সিরিজ ১-১ সমতায় থাকায় যে দল জিতবে, তারাই হাসবে শেষ হাসি। কিন্তু সেই লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতিদের ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।