বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজে ফিরল লঙ্কানরা
প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগামী শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।