ঢাবির সাংবাদিকতার অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ মার্চ) রাতে তিনি মারা যান। বিষয়টি একই বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।