শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে নতুন বিতর্ক, ছেলের বিস্ফোরক মন্তব্য
থাইল্যান্ডের এক বিলাসবহুল ভিলায় নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। ২০২২ সালের সেই আকস্মিক মৃত্যু আজও নাড়া দেয় ক্রিকেট বিশ্বকে। তবে চার বছর পর আবারও নতুন করে আলোচনায় এই ঘটনা। এবার তার ছেলে জ্যাকসন ওয়ার্নের মন্তব্যে।