শিশুদের রক্তের সামনে যুদ্ধের সব যুক্তি ব্যর্থ
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশু নিহত হয়। তারা তাদের শ্রেণিকক্ষে ছিল। কেউ লিখছিল, কেউ মন দিয়ে শুনছিল, কেউ হয়তো স্বপ্ন দেখছিল তার ভবিষ্যৎ নিয়ে। কয়েক মুহূর্তের মধ্যে সেই শ্রেণিকক্ষ পরিণত হয় মৃত্যুপুরীতে।