মাঝরাতে কবর খুঁড়ে পোষা কুকুরের দেহ তুলে এনেছিলেন শাহরুখ, ভেঙে পড়েছিলেন কান্নায়!
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সাধারণত দর্শকরা দেখেন আত্মবিশ্বাসী, রসিক ও ক্যারিশম্যাটিক একজন তারকা হিসেবে। কিন্তু তার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত মাঝেমধ্যে সামনে এনে দেয় একেবারে ভিন্ন একজন শাহরুখকে, যিনি পরিবার, সম্পর্ক এবং পোষা প্রাণীর প্রতি ভীষণ আবেগপ্রবণ।