নেইমারের পর এবার রোনালদিনিহোর হাতে বাংলাদেশের জার্সি
ব্রাজিলের ফুটবল মানেই বাংলাদেশের লাখো মানুষের আবেগ। সেই আবেগ এবার আবারও পৌঁছে গেল বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির হাতে। নেইমারের পর এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সি উপহার পেলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিহো।