‘মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা করবে সরকার’
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙ্গন, প্লাবন, বন্যা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে এখানে বসবাস করে আসছে। মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থ বছরেই স্থায়ী ব্যবস্থা করবে সরকার।