বিপুল ভক্তসমাগমে শরীয়তপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা
শরীয়তপুরে বিপুল ভক্তসমাগম ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত ছিল পুরো আয়োজন।