পেলের স্মৃতিবিজড়িত ক্লাবে যোগ দিচ্ছেন শমিত সোম!
ব্রাজিলিয়ান ফুটবলসম্রাট পেলের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে কি এবার পাড়ি জমাচ্ছেন শমিত সোম? নির্ভরযোগ্য সূত্রের খবর, কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ২৭ বছর বয়সী মিডফিল্ডার।