কেইন বনাম মদ্রিচ, বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে বুধবার দিবাগত রাতে টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচ ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তারকা, হ্যারি কেইন ও লুকা মদ্রিচ। অভিজ্ঞ এই দুই ফুটবলারের পারফরম্যান্সেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য অনেকটাই।