রাবিতে র্যাগিং ও প্রাণনাশের হুমকি, প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। একই বিভাগের প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থী এই অভিযোগ করেন। রোববার (৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী ১০ শিক্ষার্থী।