ইতালির হারানো গৌরব ফেরানোর দায়িত্ব পেলেন মালদিনি
একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০০৬ সালে । কিন্তু এরপর থেকেই যেন হারিয়ে গেছে আজ্জুরিদের সেই দাপট। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর গত এক যুগ ধরে বিশ্বকাপের মূল মঞ্চেই জায়গা হয়নি ইতালির।