‘খুব ইচ্ছে ছিল বাবার সঙ্গে কথা বলব’
‘আমারে মাফ করো। আমি একজন ভালো মেয়ে হতে পারিনি, এখন এটি তোমার হাতে মানে আমি আর নাই। কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আমার মা তো আমার জন্য কম করেনি, সে অনেক করেছে।’ এ কথাগুলো লেখা ছিল যশোরের শার্শায় স্কুলছাত্রী লামিয়া খাতুনের (১৩) ঝুলন্ত মরদেহের পাশে পাওয়া চিরকুটে। রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় নিজ বাড়ি থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।