ইয়ামালের বাবার বয়সও মেসির চেয়ে কম!
মেসির ৩৯, ইয়ামালের ১৯। বয়সের ব্যবধান ২০ বছর। ফুটবলের দুই প্রজন্মের এই দুই তারকা এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন। তবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের গল্পে বয়সের এই ব্যবধানও যেন যথেষ্ট নয়। অবাক করা তথ্য হলো, ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের বয়সও মেসির চেয়ে কম—৩৪!