টেলিগ্রামে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে আসছিলেন তারা
সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কেরাণীগঞ্জ এলাকা থেকে ২ যুবককে আটক করেছে র্যাব-১০। বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)।