সিলেট উন্নয়নে ৭ অগ্রাধিকার: জলাবদ্ধতা থেকে আইটি পার্ক—প্রধানমন্ত্রীর রূপরেখা
সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও জেলার সার্বিক উন্নয়নে সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, চিকিৎসা সেবার বিস্তার, শিল্পকারখানা সম্প্রসারণ এবং আইটি পার্ক চালু—এই বিষয়গুলোকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।