‘দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে’
ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলার ১৫ লাখ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।