রিয়াল শিবিরে উত্তেজনা, হাতাহাতি নিয়ে কারেরাসের ব্যাখ্যা
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতার গুঞ্জন নতুন কিছু নয়, তবে এবার অনুশীলন মাঠের একটি ঘটনার খবর ঘিরে উত্তেজনা তুঙ্গে। সতীর্থ আন্তোনিও রুডিগারের সঙ্গে তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাসের হাতাহাতির অভিযোগ সামনে আসার পর রিয়াল শিবিরে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।