ছুটি রিসোর্ট ও বাংলাদেশ আইন সমিতির মধ্যে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ আইন সমিতির সদস্য ও তাদের পরিবারের জন্য ছুটি গ্রুপের বিভিন্ন রিসোর্টের সেবা ও প্যাকেজে বিশেষ ৫০ শতাংশ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ছুটি রিসোর্ট লিমিটেড ও বাংলাদেশ আইন সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।