রিভলভার-গুলিসহ যুবককে ধরে গণপিটুনি
কুষ্টিয়ার সদর উপজেলায় একটি রিভলভার, ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।