নারী ফুটবলভক্তদের নিয়ে বিতর্কিত মন্তব্য, পর্তুগিজ ফুটবলারের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়
ইনস্টাগ্রামে নারীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবলার রাফায়েল লেয়াও। ব্যক্তিগত বিষয় শেয়ার করার জন্য ব্যবহৃত তার দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্টোরির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।