‘অনেক মরদেহ দেখেছি, আমার ছেলেকে পাইনি’
‘১৩ বছরেও আমার ছেলের খোঁজ মিলেনি। সাভার অধর চন্দ্র স্কুল ও বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ করতাম প্রতিদিন। এই বুঝি আমার ছেলেকে খুঁজে পাব। কিন্তু এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল গিয়ে লাভ হয়নি। সাভার অধর চন্দ্র স্কুলের মরদেহের সারিতে গিয়ে অনেক মরদেহ দেখেছি। কিন্তু আমার ছেলের মরদেহে পাইনি’-কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রানা প্লাজায় নিখোঁজ সুরুজের মা জোসনা বেগম।