চাপ আর বিতর্কে টালমাটাল আর্জেন্টিনা ফুটবল
৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পেছনে বড় কারিগর হিসেবে একসময় প্রশংসায় ভাসছিলেন ক্লাউদিও তাপিয়া। অখ্যাত লিওনেল স্কালোনিকে কোচ বানানোর সাহসী সিদ্ধান্তে তিনি হয়ে উঠেছিলেন ভক্তদের প্রিয় মুখ। কিন্তু সময় বদলেছে, আর সেই তাপিয়াই এখন আর্জেন্টিনার ফুটবল রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু! এমনকি অনেকের চোখে যেন খলনায়কও।