পান্থ কানাইয়ের গানে ‘রকস্টার’ শাকিবের জেলজীবন
পোস্টার, অ্যানিমেটেড টিজার ও অফিসিয়াল টিজারের পর এবার এলো ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান। ‘পিরিতি’ শিরোনামে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাতটার দিকে মুক্তি পায় গানটি। পুরো গানটি চিত্রায়িত হয়েছে জেলখানায়, যেখানে বিধ্বস্ত অবস্থায় দেখা গেল শাকিব খানকে।