‘ধুরন্ধর’ সিনেমার শিল্পীর বিরুদ্ধে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ
রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ এবার নতুন বিতর্কে। ছবিটির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এফআইআর করেছে চণ্ডীগড় পুলিশ। অভিযোগ করেছেন দিল্লির এক তরুণী, যিনি ‘ধুরন্ধর’ ছবিতে সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।