ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
পাবনার চাটমোহরে হিন্দু ধর্মালম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।