বিদেশী অস্ত্র-গুলিসহ যুবক আটক
পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।