বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
| ২৮ শ্রাবণ ১৪৩৩
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির যান বা ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন গ্যাস পাম্প স্থাপন ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
ভারী বর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় পাহাড় ধসে একটি বড় গাছ সড়কের উপর পড়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ও প্র্যাকটিস ম্যাচ ঘিরে ৪ দিন রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কটি নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে। এই সময়ে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে কালশী রোডের ফুলকলি ও আধুনিকের মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশা অনুযায়ী, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।