বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ, সড়কে মৃত্যুর মিছিল চলছে: যাত্রী কল্যাণ সমিতি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সেই সঙ্গে এ নৈরাজ্য বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, অতিরিক্ত ভাড়ার কারণে নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াতে বাধ্য হচ্ছে, ফলে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে।