চরাঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম ‘মহিষের গাড়ি’
এক সময়ে গ্রামীণ মেঠোপথে বাহন হিসেবে দেখা যেতো গরু-মহিষের গাড়ি। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় দিনে দিনে এসব গাড়ি হারিয়ে যেতে শুরু করলেও লালমনিরহাটের কালীগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে এখনও দাপিয়ে চলেছে মহিষের গাড়ি। এখানকার মানুষের একমাত্র বাহন হিসেবে ব্যবহার হচ্ছে এই গাড়ি। তাই এখানকার বাসিন্দারা এটির নাম দিয়েছেন ‘চরের জাহাজ’।