দ্বিতীয় বিয়ের সংবাদ জানালেন মৌসুমী হামিদ
চলতি বছরের শুরু দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। মার্চের শেষ দিকে তিনি নিজেই এমন ঘোষণা দিয়েছেন। এরপর তিন মাস না যেতেই আরও চমকপ্রদ খবর নিয়ে হাজির তিনি। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন এই অভিনেত্রী।