রাজধানীতে এখন আর শীর্ষ সন্ত্রাসী নেই: ডিএমপি কমিশনার
রাজধানীতে বর্তমানে উল্লেখযোগ্য কোনো শীর্ষ সন্ত্রাসী নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজারে নতুন একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।