মহাসচিব থেকে মহামান্য: শিক্ষক ফখরুলের কাছে যে প্রত্যাশা মোস্তাফিজুর রহমান টিটোর
বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকে বিদায় নিয়ে এবার বঙ্গভবনের পথে এগোচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শেষ বৈঠকে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দীর্ঘদিনের এই রাজনীতিক। একই সঙ্গে দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন।