বাবার জানাজায় কেন ছিলেন না মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার জানাজায় রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন। দেশটির সিনিয়র কর্মকর্তারা এবং লাখো মানুষ রোববার (৫ জুলাই) প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান। আলী খামেনির অন্য তিন ছেলে—মাসউদ, মোস্তফা ও মেইসাম রোববারের জানাজায় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও বিপ্লবী গার্ডের প্রধান আহমাদ বাহিদিসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।