অস্ট্রেলিয়া সিরিজের আগে মিরপুর উইকেট নিয়ে মিরাজের বার্তা
মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা; এমন ধারণা দীর্ঘদিনের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সেই ধারণার সঙ্গে একমত নন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, মিরপুরেও ভালো মানের উইকেট তৈরি করা সম্ভব, আর সাম্প্রতিক কয়েকটি সিরিজেই সেটির প্রমাণ মিলেছে।