‘জার্মানি এটা কি দেখাচ্ছে!’—মেহজাবীনের পোস্টে আলোচনার ঝড়
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন পুরো বিশ্বই সরগরম। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় তারকারা, আর বড় ম্যাচগুলোতে তাদের প্রতিক্রিয়াও হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু।