মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।