বিশ্বকাপ ফাইনালের ঘাস নিয়ে ফিফার নতুন ব্যবসা
বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এবার শুধু ছবিতে নয়, ঘরেও রাখা যাবে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাস সীমিত সংস্করণে বিক্রি শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সেই স্মারক কিনতে গুনতে হবে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকারও বেশি।