হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার তাগিদ ঢাকার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।