'মৃত্যুঝুঁকি মানতে না পারলে এই হাসপাতালে আসবেন না'
সম্প্রতি নওগাঁ সদর হাসপাতালের প্রধান ফটকে টানানো হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ব্যানার, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ব্যানারে লেখা রয়েছে, ‘এখানে রোগের চিকিৎসা করা হয়, মৃত্যুর চিকিৎসা নয়। যারা মৃত্যুর ঝুঁকি মানতে পারবেন না, তারা এই হাসপাতালে আসবেন না।’