ঢাবিতে শিক্ষক দম্পতিদের সিন্ডিকেট শেকড়: মিমোর আত্মহত্যার নেপথ্যে...
ঢাবিতে শিক্ষক দম্পতিদের সিন্ডিকেট শেকড়: মিমোর আত্মহত্যার নেপথ্যে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) ঝুলন্ত মরদেহ বাড্ডার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সুদীপের ফোনের কল হিস্ট্রি ডিলিট করার প্রমাণ মিলেছে। মিমোর চিরকুটে সুদীপ চক্রবর্তী ও সহপাঠী উম্মে হানির নাম এবং শিক্ষককে টাকা ও উপহার ফেরত দেওয়ার কথা উল্লেখ রয়েছে।