ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ, উত্তরার আজমপুরে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহিদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি। একই সঙ্গে ই-পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।