মাহমুদা মিতু মানসিকভাবে অপ্রকৃতিস্থ: মীর আরশাদুল হক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুকে ‘মানসিকভাবে অপ্রকৃতিস্থ’ এবং তার কথাবার্তা ও আচরণ ‘উন্মাদের মতো’ বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া জুলাই আন্দোলনের অন্যতম নেতা মীর আরশাদুল হক। নিজের ফেসবুক প্রোফাইলে বুধবার (২২ এপ্রিল) ভোরে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।