বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে হাতছানি দিচ্ছে যেসব রেকর্ড
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট খেলেনি টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।