ব্রাজিলের ৩ গোলের বার্তা কি বিশ্বকাপ ফাইনালের পূর্বাভাস
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মরক্কোর বিপক্ষে এক হতাশাজনক ড্র দিয়ে। ১-১ ব্যবধানে শেষ হওয়া সেই ম্যাচে সেলেসাওদের পরিচিত ছন্দ একেবারেই দেখা যায়নি। ফলে কার্লো আনচেলত্তির দলের ‘হেক্সা’ স্বপ্ন নিয়ে সমর্থকদের মনে নতুন করে সংশয়ও তৈরি হয়।