সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র আগামী ৪ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয় মাউশি। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে।