১০টি মাইন সদৃশ বস্তু উদ্ধারের ৩৬ ঘণ্টায়ও পৌঁছায়নি বোম্ব ডিসপোজাল ইউনিট
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাইন সদৃশ বস্তু উদ্ধারের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি বোম্ব ডিসপোজাল ইউনিট। যার কারণে শনিবার (৮ আগস্ট) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ঘিরে রাখা ওই এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্থানীয়রা।