আরাবল্লীর ফাটল দিয়ে ধেয়ে আসছে কৃষকদের ভবিষ্যৎ সংকট
আরাবল্লীকে কয়েকটি বিচ্ছিন্ন পাহাড় বললে ভুল হবে, এটি আড়াই বিলিয়ন বছরের পুরোনো এক প্রাকৃতিক প্রাচীর। একসময় যে পর্বতমালা মেওয়ার অঞ্চলকে বহিরাগত শত্রুর হাত থেকে বাঁচিয়েছে, আজ অবাধ খননে সেই প্রাচীর নিজেই বিপন্ন। আর এর সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে রাজস্থানের সাধারণ কৃষকদের।